• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে তারেক রহমানের উপহার ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

dailydhakamail / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":2,"transform":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মোঃ ইউসুফ মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিন শতাধিক কৃষককে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

শিবগঞ্জে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিনরাত পরিশ্রম করা কৃষকদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী উপজেলার অন্তত তিন শতাধিক প্রকৃত কৃষককে সংবর্ধিত করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক। তাদের পরিশ্রম ও ত্যাগের কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। কৃষকদের ন্যায্য অধিকার, প্রণোদনা এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘কৃষক কার্ড’ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন। অচিরেই এই কার্ড দেশের প্রতিটি সম্মানিত কৃষকের হাতে পৌঁছে যাবে। ইতিমধ্যেই সারাদেশে কৃষকদের প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।”

সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই ধরনের সমর্থন আমাদের উৎসাহিত করে আরও ভালো ফসল উৎপাদনের জন্য।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com