• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

কৃত্রিম সংকটের আশঙ্কায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার হিড়িক

dailydhakamail / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

ইরান–ইসরাইল যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার হিড়িক পড়েছে। অনেকেই আগাম বেশি পরিমাণ তেল মজুত করে রাখতে পাম্পে ভিড় করছেন। এতে জেলায় কৃত্রিম তেলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার থেকে সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে এমন চিত্র দেখা যায়। সেখানে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তেল নেওয়ার জন্য চালকদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। ফলে হঠাৎ করেই পাম্পগুলোতে ভিড় বেড়ে গেছে।

তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে তারা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এবি খান পেট্রোল পাম্পের দায়িত্বশীলরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না।

পাম্প কর্তৃপক্ষ আরও জানায়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে সবাই প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারেন এবং বাজারে অযথা সংকট তৈরি না হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছে, গুজব বা আশঙ্কার কারণে অতিরিক্ত তেল সংগ্রহ করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ ক্ষেত্রে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com