• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু

dailydhakamail / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়া জেলার ৩১টি বেসিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বগুড়া শহরের কলোনী বাজার সংলগ্ন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব এবং বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বগুড়া ফল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মাহমুদ শরীফ মিঠু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল বগুড়া–৬ সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ এবং উন্নয়নের স্বার্থে বগুড়া–৬ সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন মণ্ডল, বগুড়া রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার এবং জাকপা বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মণ্ডল। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com