• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

dailydhakamail / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী রাণীরহাট বাজারে মেলাকে কেন্দ্র করে টিকিটের মাধ্যমে অশ্লীল নৃত্যের আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে।

আগামী বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী রাণীরহাট মেলাকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলা উপলক্ষে বিশালপুর ইউনিয়ন অংশে কয়েকটি এবং তালম ইউনিয়ন অংশে একটি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে গিয়েও এ তথ্যের সত্যতা মিলেছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব প্যান্ডেলে টিকিটের বিনিময়ে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশনের আয়োজন করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, রাণীরহাট বাজার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ। বাজারটিতে একটি সুনামধন্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এমন ধর্মীয় ও সামাজিক পরিবেশের পাশে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের মতে, মেলার নামে এ ধরনের কার্যক্রম স্থানীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সচেতন মহলের ব্যক্তিরা জানান, মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্য এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রম পরিচালিত হলে তরুণ সমাজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে কিশোর ও যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শেরপুর উপজেলা প্রশাসন এবং তাড়াশ উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য, মেলার নামে কোনো ধরনের অশালীন, অনৈতিক কিংবা সমাজবিরোধী কার্যক্রম পরিচালিত হতে দেওয়া উচিত নয়। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব আয়োজন বন্ধ করা এখন সময়ের দাবি।

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং ঐতিহ্যবাহী রাণীরহাট মেলার সুষ্ঠু, সুন্দর ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com