• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

dailydhakamail / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :–

বগুড়া জেলার শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

গত ২০ মে ২০২৬ (বুধবার) তিনি এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

থানায় পৌঁছালে সুসজ্জিত ও চৌকস একটি পুলিশ দল তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার শেরপুর থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের দৈনন্দিন আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং মামলার গুণগত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,“জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে। থানায় এসে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।”

পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজখবর নেন। তিনি ফোর্সের শৃঙ্খলা, কল্যাণ ও মনোবল অটুট রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জয়নাল আবেদীনসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com