• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি

dailydhakamail / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬

 

মোঃ তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ একটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “অফিশিয়ালি বগুড়া থেকে কমিউনিটি পুলিশিং সমাবেশ শুরু করা হলো। এটি ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। এ কাজে আমরা জনগণের সহযোগিতা চাই।”

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর আয়োজিত কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, “জনগণই পুলিশকে আইনি ক্ষমতা দিয়েছে এবং জনগণের টাকাতেই পুলিশের বেতন হয়। তাই পুলিশের মূল দায়িত্ব হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা। কে কীভাবে পুলিশে এসেছে, তা বড় বিষয় নয়; বরং দেশের শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

তিনি বলেন, “নিজেদের স্বার্থে সবসময় পুলিশকে অপবাদ দেওয়া ঠিক নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের শৃঙ্খলা ও সচেতনতা অত্যন্ত জরুরি।”

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, আদমদীঘি থানার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের আহ্বায়ক আবু মোতালেব এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com