• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

dailydhakamail / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, বগুড়া:–বগুড়ার নবনির্মিত সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রথম নগর প্রশাসক, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

সোমবার (২৫ মে) নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বগুড়ার উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক এ এস এম রায়হান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ সাজু, মোঃ মোখলেসুর রহমান, মোঃ এনামুল ও মোঃ ওবায়দুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এম আর ইসলাম স্বাধীনের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশন একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরিত হবে।

এসময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও নাগরিক কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, নতুন প্রশাসকের নেতৃত্বে বগুড়া উন্নয়ন ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়ার সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা সময়ের দাবি।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com