• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ৪১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, বগুড়া :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বোর্ডের সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর শাহে আলম এমপি’র বগুড়া আগমন উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এসময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়নের বিষয় তুলে ধরেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যখাতে টেকনোলজিস্টদের ন্যায্য মূল্যায়ন, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং “দশম গ্রেড” বাস্তবায়নসহ বিভিন্ন যৌক্তিক দাবি উপস্থাপন করা হয়।

এসময় চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,“বাংলাদেশের স্বাস্থ্যখাতে মেডিকেল টেকনোলজিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন,“দেশের প্রতিটি সংকটময় সময়ে মেডিকেল টেকনোলজিস্টরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তাদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকারের আন্তরিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”

প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মেডিকেল টেকনোলজিস্টদের যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট মহলে উপস্থাপনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com