• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ

dailydhakamail / ৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, বগুড়া:

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট এবং বগুড়া সদর উপজেলার কৃতি সন্তান মোঃ নাজমুল হুদার শ্রদ্ধেয় পিতা মোঃ নবাব আলী (৬৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার (১ জুন) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও নৈতিক সমর্থন জ্ঞাপন করেন।

এম-ট্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনাব নবাব আলীর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।”

এদিকে পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা প্রার্থনা করেন, “হে আল্লাহ, আপনার অসীম রহমতে মোঃ নবাব আলীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন এবং সকল প্রকার শারীরিক কষ্ট, রোগ-ব্যাধি ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন।

আমিন।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com