• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ

dailydhakamail / ১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":4,"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ কামরুল ইসলাম : প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর):–

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশের সরকারি জায়গা থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গাছ বিক্রির টাকা মসজিদে দান করার কথা বললেও সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, তারা কোনো টাকা পাননি।

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের ছলেমান শেখের ছেলে। তিনি চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, জেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর চৌরাস্তা সংলগ্ন সড়কের পাশের সরকারি জায়গা থেকে রাতের আঁধারে মেহগনি গাছটি কেটে নেওয়া হয়। পরে গাছটি বিক্রি করা হয়। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

গাছ কাটার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ বলেন, ‘আমি সড়কের পাশের গাছ কেটে বিক্রি করে ওই টাকা বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদে দান করেছি। আপনি ইউএনওর কাছে নালিশ দিয়ে কিছু করতে পারলে করেন।’ তবে গাছটি কত টাকায় বিক্রি করেছেন, তা জানাতে রাজি হননি তিনি।

তবে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘ওই ব্যক্তি কোনো টাকা মসজিদে দান করেননি। আর সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করে সেই টাকা কেন মসজিদকে দেবে?’

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি জায়গার গাছ কাটার কোনো এখতিয়ার তার নেই। আমি এ বিষয়ে কোনো অনুমতিও দিইনি। এ ধরনের কাজ আমি সমর্থন করি না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমার হোয়াটসঅ্যাপে তথ্য দিন, আমি ব্যবস্থা নিচ্ছি।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com