• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত সাকের আহম্মদ গ্রেপ্তার আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা হলেন সম্পাদক খান সেলিম রহমান আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তাল নাফ নদীতে বিজিবির অভিযান, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী

ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

dailydhakamail / ৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) ভোররাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গভীর রাতে মাদকবিরোধী অভিযানে নামে। রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি তাঁর নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রেখেছেন।

সংবাদের সত্যতা যাচাই করে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আসামি মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। পরে ঘর তল্লাশি করার সময় তাঁর শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান অপর এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁজার পাইকারি ডিলার হিসেবে ব্যবসা চালিয়ে আসছিলেন। দীর্ঘ দুই মাসের টানা চেষ্টা ও গোয়েন্দা নজরদারির পর জেলা পুলিশ এই শীর্ষ ডিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com