• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সেমিতে অনিশ্চিত ম্যাথু শর্ট

admin / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

চোটের কারণে অস্ট্রেলিয়ার দলে নেই মিচেল মার্শ। অবসর নেওয়ায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না মার্কাস স্টয়নিস। ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। ওয়ানডের এ বৈশ্বিক আসরে অজিরা পাচ্ছে না জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের সার্ভিস। পাঁচ তারকা খেলোয়াড় দল থেকে সরে দাঁড়ানোয় ঘোর বিপদের মুখেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে মাঠের পারফরম্যান্সে অবশ্য এজন্য নেতিবাচক কোনো প্রভাব পড়ছে না। উল্টো দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ক্যাপ্টেন স্টিভেন স্মিথের ব্রিগেড টিকিট কেটেছে সেমিফাইনালের।

কিন্তু শেষ চারে নাম লিখেই আরো একটি খারাপ খবর পেয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে চোট পেয়েছেন ম্যাথু শর্ট। ফিল্ডিংয়ের সময় ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন এ ওপেনার। এ কারণে ব্যাটিং অলরাউন্ডার অনিশ্চিত হয়ে পড়েছেন সেমিফাইনালে। বৃষ্টিতে পণ্ড হওয়া আফগানিস্তান ম্যাচে ১৫ বল খেলে দলীয় স্কোরে শর্ট যোগ করেছিলেন ২০ রান। তার এ ক্যামিও ইনিংসই ঝোড়ো শুরু এনে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। তাতেই ৪.৩ ওভারেই ৪৪ রানের পুঁজি দাঁড় করে ফেলেছিল ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সঙ্গে বল হাতে ৭ ওভারে ২১ রান খরচায় উইকেট শূন্য থেকে যান শর্ট।

তরুণ এ অলরাউন্ডারের দ্রুত ফিট হওয়ার সম্ভাবনা দেখছেন না ক্যাপ্টেন স্মিথ, ‘আমার মনে হয়, সে লড়াই করে যাচ্ছে। সে যে খুব একটা নড়তেও পারছিল না, তা আমরা সবাই দেখেছি। এ কারণে একটি ম্যাচের ফাঁকা সময়েই যে দ্রুত সেরে উঠবে এমন প্রত্যাশাও করছি না।’ শর্টের সেমিফাইনাল মিস করার আভাস দিয়ে তার বদলি ক্রিকেটার নিয়ে স্মিথ বলেন, ‘আমাদের বেশ কয়েকজন আছে, আশা করি, তারা সেই জায়গাটি পূরণ করতে পারবে।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com