• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

এবারও মাসব্যাপী এবি পার্টির গণইফতারের ঘোষণা

admin / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

প্রতি বছরের মত এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ‍্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫ টায় এই গণ ইফতার অনুষ্ঠিত হবে। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টায় আহুত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এ উপলক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এসকল বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকতো। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোন দলের সরকার না। তাদের মদদপুষ্ঠ সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শংকামুক্ত হবেনা? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে, নিরুদ্বেগে ইবাদাত বন্দেগি করতে পারবে না?

মঞ্জু রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন‍্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, এই পরীক্ষায় সরকার কে পাশ করতে হবে অন‍্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে। তিনি রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগ ব‍্যবস্থায় জনভোগান্তি দূর করার জন‍্য সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বিশেষ ব্যবস্থাগ্রহণের দাবি জানান।

রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারাদেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ‍্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, সচ্ছল মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ‍্যোগে জনকল্যাণে এই কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ‍্যোগ নিতে পারবেন না তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ‍্য সামগ্রী বা নগদ অর্থ প্রেরণ করে এই মহৎ কাজে শরিক হতে পারেন বলে তিনি আহ্বান সূচক মতামত ব‍্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য ‍রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহকারী স্বেচ্ছাসেবা সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com