• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন করে পথচলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

মোঃ মকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার নীলফামারী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরার র‌্যাব সদর দপ্তরে র‌্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় র‌্যাবকে আরও দায়িত্বশীল হতে হবে। সরকার অন্তর্বর্তীকালীন সময়েও সুশাসন, মানবাধিকার ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। র‌্যাবের কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্মূল্যায়ন ইতিমধ্যে শুরু হয়েছে, যার ইতিবাচক ফল জনগণ খুব শিগগিরই দেখতে পাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “র‌্যাবের ব্যবহার যখন রাজনৈতিক স্বার্থে শুরু হয়, বিশেষ করে বিরোধীদের দমন করতে, তখন থেকেই বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। গত ফ্যাসিস্ট সরকারের সময় এসব অভিযোগ চরমে পৌঁছায়। এখন এসব অনাকাঙ্ক্ষিত ইতিহাস থেকে বেরিয়ে এসে বাহিনীটিকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “বর্তমানে র‌্যাব অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com