• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি : আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মোতাবেক রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবায়ড়ী জেলা শাখা ও ইসলামপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও আচোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিসের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছগির হোসেন, মোঃ মাসুদ রানা, উজ্জ্বল মন্ডল, পিরুল মাহমুদ, শাসিম মন্ডল, মোঃ ইমদাদুল হক ও মুক্তার হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, তারেক রহমান ডাক দিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অংগসংগঠন মাঠে নেমে আসবে।
জিয়া পরিবারের ক্ষমতার আকাঙ্খা থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরে এসে সমাবেশ করতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার লোভে লোভি নয়। এরা চায় সাধারণ মানুষের শান্তিতে রাখতে। দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে এটাই আমাদের দলের প্রধানের চাওয়া।

আজ দেশের মানুষ নির্বাচন চায়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্চ্যুত হয়ে দেশে থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি শক্তি জেকে বসেছে। অতিদ্রুত দেশে সাধারন নির্বাচন না দিলে দলের কেন্দ্রীয় ঘোষনার পর যমুনা ঘেরাও কর্মসুচী দেওয়া হয়ে।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম, তুহিন মোল্লা, হৃদয় আহমেদ ফারুক, মোঃ সোহান, মোঃ হাসান আলীসহ ইসলামপুর, নবাবপুর, বহরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com