• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (GIZ) এবং সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (লাইকা) প্রকল্পের আওতায় “শহরে পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবাদির জন্য সহযোগিতা প্লাটফর্ম ”
বৃহস্পতিবার (২২মে-২০২৫ খ্রিঃ)সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভার ইসমাঈল হোসেন সিরাজী সম্মেলন কক্ষে উক্ত সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক পরিবেশ ( পুকুর, জলাধার সংরক্ষণ, সবুজায়ন, পার্ক, খেলার মাঠ, গণপরিসর এলাকা তৈরি ও সংরক্ষণসহ বর্জ্য ব্যবস্থাপনা) ব্যবস্থাপনা সভা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক এবং সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী সরকার, মেডিকেল অফিসার ডাঃ একে.এম ফরহাদ হোসাইন প্রমুখ। এই কর্মশালা পরিচালনা করেন, প্রকল্পের উপদেষ্টা মোঃ আকতারুজ্জামান (রানা) এবং সিরাজগঞ্জ পৌরসভার টাউন প্লানার আনিসুর রহমান।
উক্ত কর্মশালায় সহযোগিতা প্লাটফর্ম যেখানে নগর প্রশাসন, সুশীল সমাজ ও বেসরকারিখাত, যুব সমাজ, দরিদ্রদের প্রতিনিধি নিয়ে পরিবেশ গত কর্মকান্ডের একটি যৌগপ্রস্তার তৈরি করবে এ জন্য বাস্তবায়ন কার্যক্রম চিহ্নিত করা হয় যাতে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সংবেদনশীল নগর পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করা হয়। এই সহযোগিতা প্লাটফর্ম ইতিবাচক নগর রুপান্তরের অনুঘটক হিসাবে কাজ করবে। টেকসই উন্নয়নের জন্য সচেতনতা বুদ্ধি পাবে এবং পরিবেশ ব্যবস্থাপনায় নাগরিক মালিকগণকে উৎসাহিত করবে। নগর পরিবেশ ব্যবস্থাপনায় বেসরকারি খাতের সম্পৃক্তা বাড়ানোর জন্য কাজ করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com