• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, শালিসে আপোষ ৬ হাজার টাকায়

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একরামুল মুন্সি (৪৮) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। তিনি উপজেলার রাতোর ইউনিয়নের ভেদালি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদের ছেলে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে। অভিযোগ রয়েছে, ১০০ টাকার প্রলোভন দেখিয়ে তরুণীকে ভুট্টার ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত একরামুল। ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার সময় তিনি চিৎকার শুরু করলে একরামুল পালিয়ে যান।

পরদিন বুধবার রাতে স্থানীয় বিএনপি নেতা ও রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন শালিস ডাকেন। সেখানে উভয় পক্ষের কথা শোনার পর অভিযুক্তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা দিয়ে তরুণীকে দুটি ছাগল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তরুণীর বাবা, একজন ভ্যানচালক, জানান, তিনি বৃহস্পতিবার ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গেলে তার ভাইয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়। পরে পুনরায় রাতে শালিস বসিয়ে ৪০ হাজার টাকায় আপোষ করতে বাধ্য করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি অসহায় হওয়ায় প্রভাবশালী নেতারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি অভিযুক্ত একরামুলের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ রয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত নেতা বলেন, তরুণীর পরিবার চেয়েছিল অভিযুক্তকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হোক অথবা তরুণীকে বিয়ে করতে বাধ্য করা হোক। তবে এসব দাবি শালিসে গৃহীত হয়নি।

আকতার হোসেন বলেন, “মেয়েটিকে ধর্ষণ করা হয়নি, শুধু হাত ধরেছিল বলেই শুনেছি। তাই বিষয়টি মীমাংসা করে দিয়েছি।” তবে আদালত থেকে তরুণীর বাবাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযুক্ত একরামুল মুন্সিকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার মেয়ে রোজিনা আক্তার বলেন, “আমার বাবা মোবাইল ব্যবহার করেন না। মেয়েটি নিজের ইচ্ছাতেই ভুট্টার ক্ষেতে গিয়েছিল।” তিনি দাবি করেন, পরিবারগুলোর মধ্যে আপোষ হয়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং খোঁজ-খবর নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com