• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ঘোষণা এবং তথাকথিত ‘মানবিক করিডোর’ এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধের ঝুঁকিতে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

সিপিবি কেন্দ্র ঘোষিত ২৩ ও ২৪ মে’র প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড শামছুল আলম খান এবং সঞ্চালনা করেন কমরেড রুপন কুমার সরকার। এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম. এম. আকাশ, নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।

আলোচকরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। বিদেশি স্বার্থে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com