• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

জেলা প্রতিনিধি নেত্রকোণা :

বিএনপির দু:সময়ের নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬মে) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নারী সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো নারী অংশগ্রহণ করেন।

সমাবেশের পূর্বে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। এসময় সমবেত নারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন তারা।

এই মানববন্ধনে অংশগ্রহণ করে জাহানারা বেগম বলেন,বিএনপির দু:সময়ের নেতাকর্মীদের নামে একটি কুচক্রী মহল হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারা এটি করেছে। এই মামলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র।

তানজিনা আক্তার বলেন,বিএনপির যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল তাদের হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা করেছে। জামাল মাস্টার সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের সকলেই সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি। মামলা দিয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।

আফরোজা আক্তার বলেন,গত ২২ মে রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় সংঘটিত বাড়িঘর ভাংচুর,আহত ও নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আমার স্বামী তাজুল ইসলামকে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার দিন সে নেত্রকোণা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলো,যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় সম্পূর্ণ মিথ্যা কাহিনী সাজিয়ে এই মামলা করা হয়েছে। আমার স্বামী সহ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।

মানববন্ধনে এসে নারী নেত্রী সাবিনা আক্তার বলেন, জামাল মাস্টার একজন শিক্ষক ও সমাজের সুধীজন। তিনি ক্লিন ইমেজের ব্যক্তি। তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। এই মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।

এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, হাসিনা আক্তার,নার্গিস আরা,আফরোজা বেগম,নুরুন্নাহার সহ অনেকে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com