• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

৫৩ বছরে আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি-ড. আতিক মুজাহিদ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

আসাদুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন “৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখনি। আমরা আমাদের পরিবর্তন চাই, আমরা কোন ভাইয়ের রাজনীতি (ব্যক্তি রাজনীতি) দেখতে চাইনা। আমরা কাজ চাই, উন্নয়ন চাই”। শনিবার (২৪ মে) বিকেল ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “আপনি কোন দল দল করেন সেটি আমাদের দেখার বিষয় নয়, আমরা কুড়িগ্রামের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল ও টেক্সটাইল মিল চালু করে কুড়িগ্রামের মানুষকে কাজ দিতে হবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে স্থানীয় জনবল নিয়োগ দিতে হবে। নদী ভাঙ্গন চিরতরে দূর করতে হবে। আমরা আর ত্রাণ চাইনা, ত্রাণকে দূরে ছুঁড়ে দিত চাই।”

কুড়িগ্রামে এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন ও দলের নিবন্ধন কার্যক্রম বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা হয়। দলটির জেলা সংগঠক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় ও মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, জেলা সংগঠক এ্যাডভোকেট আব্দুল বারেক, আসাদুজ্জামান সরকার, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। সভায় কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন সংগঠক ও দলটির ৫ শতাধিক জনশক্তির সমাগম ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com