• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

জেলা প্রতিনিধি,নেত্রকোণা :

নেত্রকোণার দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

নিহত আনোয়ার হোসেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ভাউসালপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আনোয়ার। বেড়ানো শেষে আজ বিকেলে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথেই দুর্গাপুর-কলমাকান্দা সড়কের ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ট্রাকটি জব্দ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com