• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেফতার

dailydhakamail / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

সোহেল রানা , ফরিদপুর ( বোয়ালমারী ) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাইকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মতলেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৬) ও সুজাত ফকির (২৯)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর গ্রামে মতলেব ফকিরের বাড়িতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাবার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমরুল ফকিরের বসতঘর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২০ প্যাকেটে রাখা বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে। প্রতি প্যাকেটে প্রায় ১ কেজি করে গাঁজা রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে মাদক মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরণির (১৯) খ ধারায় একটি মাদক মামলা দায়ের কর হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাদের ফরিদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com