• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

তানোরে বিদ্যুৎপৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

মনিরুজ্জামান মনি তানোর : রাজশাহীর তানোরে আল মদিনা হিমাগারে বিদ্যুৎ স্পর্শ হয়ে রানা আহমেদ (১৯) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ইলেক্ট্রিশিয়ানের বাড়ি চান্দুড়িয়া ইউপির চাঁন্দুড়িয়া গ্রামে। সে ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মৃত্যুর ঘটনাটি ঘটে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রানা আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে আল মদিনা কোল্ডস্টোরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করত। গত কয়েকদিন ধরে মুল কোল্ড স্টোরের সাথে আরেকটি স্টোর তৈরি করা হচ্ছে। স্টোরে ঢালায় কাজের জন্য ভাইবেটারে লাইন মেরামতের সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে যায়। কাজ করা শ্রমিক ও হিমাগারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার পরিবর্তন না হওয়ার কারনে দ্রুত রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। রামেকে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান রানা।

শ্রমিক আজিজুর রহমান জানান, ভাইবেটারের লাইনের সমস্যা হয়। তখন রানা অন্যদেরকে লাইন বন্ধ করতে বলে। এসময় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়।

স্থানীয়রা জানান, মদিনা কোল্ড স্টোরের লোকজন শ্রমিকদের সঠিক নিরাপত্তা দিতে পারেনা। এর আগেও প্লাস্টার করার সময় শ্রমিকের মৃত্যু হয়। কর্তৃপক্ষ উদাসীন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারন শ্রমিক মারা যাবে আর অর্থের বিনিময়ে সবকিছু সামাল দিবে এটা কি করে হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রামেক হাসপাতালে আছে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে আইন গত ব্যবস্থা। আর তাদের কোন অভিযোগ না থাকলে লাশ হাসপাতাল থেকে নিয়ে দাফন সম্পন্ন করতে পারবে। তবে এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com