• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

লামায় ‘ তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মুহাম্মদ এমরান বান্দরবান প্রতিনিধিঃ-আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (২৯ মে) সকালে বান্দরবান  জেলার, লামা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস,চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়   উপপ্রধান তথ্য অফিসার বলেন,
বর্তমানে তরুণরা অনেক বৈশ্বিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও আমরা তেমন কিছু দেখেছি। তরুণরা একটি বড় রাজনৈতিক উত্তরণের কেন্দ্র হিসেবে কাজ করেছে।
গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এবং ভবিষ্যৎ উন্নয়ন যাতে সমতা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি নীতিমালা ও কার্যক্রম কীভাবে এবং কী পরিমাণে বাস্তবায়িত হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণ তা জানতে পারে। গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র শক্তিশালী করতে সুশাসন নিশ্চিত করাও জরুরি। জনগণ ক্ষতিগ্রস্থ হয় এমন সিদ্ধান্তকে গণমাধ্যমের সমালোচনায় প্রতিহত করা সম্ভব। তিনি গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।এছাড়াও তিনি তথ্য অধিকার আইন ২০০৯, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালাসহ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সভাপতির বক্তৃতায় উপজেলায় নির্বাহী  অফিসার বলেন, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। গণমাধ্যম সমাজের নানান অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে, যা সুশাসনের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সমাজে নানান অসঙ্গতি প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। এছাড়াও তাঁরা বলেন, সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন  তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। সাংবাদিকরা ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন লামা থানার অফিসার্স ইনচার্জ, মৎস্য ও কৃষি সম্প্রসারণ অফিসার প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com