• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

ঝিনাইদহের ৭০ হাজার পশু অন্য জেলায় বিক্রি করা শুরু করেছে খামারিরা

বার্তা সম্পাদক / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মোঃ আতিয়ার রহমান ঝিনাইদহ

নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন-পালন করা হয়েছে বলে জানান খামারি।

ঝিনাইদহের বিভিন্ন খামারে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জেলায় কোরবানির উপযোগী পশু রয়েছে ২ লাখ ৬৩ হাজার। আর চাহিদা রয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৭৬টি পশুর। বাকি পশু রাজধানী ঢাকার বাজার বা অন্য জেলায় সরবরাহ করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ৬টি উপজেলায় ছোট-বড় মোট সাড়ে ১৮ হাজার খামার রয়েছে। এ সব খামারে কোরবানির জন্য গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চলতি বছর জেলায় ৯৫ হাজার ৪৭৫টি গরু, ২ হাজার ২৪৬টি মহিষ, ১ লাখ ৫৫ হাজার ৩৬৩টি ছাগল এবং ১০ হাজার ৪৫টি ভেড়া প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মেটানোর পরও ৬৯ হাজার ৭৫৩টি পশু উদ্বৃত্ত থাকবে। এসব পশু ব্যবসায়ী ও খামারিরা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করছেন।

কালীগঞ্জ উপজেলার খামারি রবিউল ইসলাম জানান, তার ফার্মে ৪৫টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিবছরই তিনি কোরবানির জন্য গরু প্রস্তুত করেন। তিনি ইতোমধ্যে কয়েকটি বিক্রি করে দিয়েছেন। একদম প্রাকৃতিকভাবে তিনি গরু লালন-পালন করেন। বর্তমানে গরুর খাদ্যের দামও বেশি। তার খামারে ২ লাখ টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকার গরু রয়েছে।

সদর উপজেলার এক খামারি শরিফুল ইসলাম মনে করেন, ভারতীয় চোরাচালানের গরু দেশে না আসলে তারা ভালো দাম পাবেন। তিনিও নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন-পালন করেন বলে জানান।

গরু ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তিনি জেলার গরু-ছাগল দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। এবারও ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য গরু কিনেছেন।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস এম আতিকুজ্জামান জানান, এ জেলায় ১৮ হাজারের বেশি ছোট-বড় খামারি রয়েছেন। মাংস উৎপাদনে জেলার খামারিরা অনন্য ভূমিকা পালন করছেন। জেলার উদ্বৃত্ত পশু ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com