• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার।

dailydhakamail / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মাহাবুব হোসেন (৩৫), সাজিদুল হক সুমন (৪৬) ও মো. অসিন (৩৮)।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনজন পূর্ব থেকেই রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই টিনের ঘরের সামনে পৌঁছালে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর উদ্ধারকৃত অস্ত্র নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র তারা উপস্থাপন করতে পারেনি। পরস্পর জ্ঞাতসারে উদ্ধারকৃত অস্ত্র অবৈধভাবে নিজ হেফাজতে রাখা অস্ত্র আইনে অপরাধ। এছাড়া গ্রেপ্তার মাহাবুব হোসেন (৩৫) এর নামে খিলগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com