• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মুসলিম ব্লকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আয়নামতি ফাউন্ডেশন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৬ জন দোকান মালিক ও ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে “আয়নামতি ফাউন্ডেশন”।
এই সহায়তা দেওয়া হয়েছে আয়নামতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু সৈয়দ এম হাশিম-এর ব্যক্তিগত পক্ষ থেকে। প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ২,৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (৩০ মে) জুমার নামাজ শেষে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যালয়ে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম ব্লক বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হাবিব উল্লাহ, বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো: রহমত উল্লাহ খাঁজা বলেন, “এই অগ্নিকাণ্ড আমাদের ব্যথিত করেছে। ক্ষতিগ্রস্ত ভাইদের কষ্ট আমরা উপলব্ধি করছি। আবু সৈয়দ এম হাশিম সাহেব আপনাদের এলাকার একজন সম্মানিত সন্তান। তার পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা আপনাদের জন্য আনা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই উদ্যোগের জন্য আয়নামতি ফাউন্ডেশন ও আবু সৈয়দ এম হাশিমের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, এই সহায়তা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com