• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

পল্লীশ্রী’র উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপূর্বক প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ .দিনাজপুর জেলা প্রতিনিধি

২৯ মে বৃহস্পতিবার বালুবাড়ীস্থ পল্লীশ্রী’র প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগিতায় ‘ প্রোমোটিং অপরচুনিটি ফর উইম্যান ইম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপূর্বক প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন। আােচনা করেন এইচ.আর ইনচার্জ শামীমা পপি ও ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার হুমায়ুন কবীর। অনুষ্ঠানে গোবাদি পশুপালন, ওয়াটার লাইনের কাজের প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণসহ মোট ১৪ জন শিক্ষিত যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করতে গিয়ে পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম বলেন, দক্ষ জনবল হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে দেশ-বিদেশে কাজ করে নিজেকে স্বাবলম্বি করাই হচ্ছে এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য। আমরা এই প্রকল্পের আওতায় নারী ক্লাব, আদর্শ গ্রাম ও সিবিও উপকারভোগীদের সন্তানদের যুব উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল গড়ে তোলার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নারী-পুরুষের মাঝে কারিগরি প্রশিক্ষণ দিতে পারলে দেশ এগিয়ে যাবে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে পারলে পরিবারের উন্নয়ন ঘটবে। সমাজে সম্মানবোধ সৃষ্টি হলে সহিংসতা প্রতিরোধে করা সম্ভব। শুধু আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র ম্যানেজার মোঃ সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম ফেসিলিলেটর কৃষ্ণা দাস।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com