• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ দম্পতি গ্রেপ্তার!

dailydhakamail / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৩৮৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে শহরের কয়ানিজপাড়া ইদগাহ সংলগ্ন উত্তর পাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শহরের কয়ানিজপাড়ার বাসিন্দা মো. ফারুক (৪৫) এবং তার স্ত্রী মুক্তা (৩৬)। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শহরের কয়ানিজপাড়া ইদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কয়ানিজপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফারুক ও তার স্ত্রী মুক্তাকে তাদের বাড়ির নিজ শয়নকক্ষ থেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬৫ হাজার ৭৯০ টাকা, মাদক পরিবহণের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল ও একটি স্যামস্যাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

মাদকসহ দম্পতি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের শুক্রবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো. ফারুকের বিরুদ্ধে সৈয়দপুর থানার ৩টি ও ঠাকুরগাঁও রানীশংকৈল থানায় ১টি মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com