• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

পিকআপভর্তি গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

dailydhakamail / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- পিকআপভর্তি গাঁজাসহ এক ছাত্রদল নেতা ও তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব-১০।
এসময় তাদের ও গাঁজা বহন করা পিকআপ ভ্যান ও ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে আটক করে ঢাকা র‌্যাব-১০।
শনিবার (৩১ মে) বিকেলে রাসেল মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিত করে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আকন্দ।
আটক ওই ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।
তিনি শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপ মিয়ার ছেলে।

আটক অন্যরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার বারেক মিয়ার ছেলে মো. সুজন, মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

র‌্যাব জানায়, অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা ও তাদের বহন করা একটি পিকআপভ্যান জব্দ করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ কালবেলাকে বলেন, মাদকসহ আটকের বিষয়টি সঠিক। এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দ. জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com