• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বাঘাইছড়িতে মুসলিম ব্লক চাকুরিজীবী ফাউন্ডেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বৃহত্তর মুসলিম ব্লক গ্রামটি অঞ্চলটির অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী জনপদ হিসেবে পরিচিত। সম্প্রতি এই এলাকায় “মুসলিম ব্লক চাকুরিজীবী ফাউন্ডেশন” নামে একটি নতুন, সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আবু সৈয়দ এম. হাশিম স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে সংগঠনটির একটি প্রাথমিক আলোচনা সভা ও ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহমদ সাজু, কাচালং দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেকসহ স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভা শেষে গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহমদ সাজু।
অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মোঃ আব্দুল মালেক মাস্টার ও ওমর ফারুক মাস্টার; যুগ্ম সদস্য সচিব মোঃ কুতুব উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইয়াসিন আরাফাত। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হন মোঃ নুর আলম (প্রাণী সম্পদ), সাইফুল ইসলাম মাস্টার, মোঃ হোসেন আহম্মদ (সেনাবাহিনী) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কমিটি গঠনের পর নির্বাচিত আহ্বায়ক মোঃ হাবিব উল্লাহ বলেন, বৃহত্তর মুসলিম ব্লকের চাকুরিজীবীদের একত্রীকরণ, পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই এই ফাউন্ডেশনের লক্ষ্য। পাশাপাশি সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলা, সন্তানদের মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই এই অরাজনৈতিক ও সেবামূলক সংগঠনের মূল উদ্দেশ্য।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com