• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

টানা বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে ইয়াংছা হতে ত্রিডেবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

dailydhakamail / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

মুহাম্মদ এমরান লামা-বান্দরবানঃ- টানা কয়েকদিনের বৃষ্টিতে ইয়াংছা হতে ত্রিডেবা যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। হুমকির মুখে পড়েছে প্রায় ২০ হাজার মানুষের জনজীবন।
পার্বত্য বান্দরবানের সবচেয়ে জনবহুল ইউনিয়ন হচ্ছে লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ বসবাস করে ফাঁসিয়াখালী ইউনিয়নে। আয়তনের দিক থেকেও এ ইউনিয়ন বড়।

১৯২.১২ বর্গকিলোমিটারে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। তারমধ্যে ইয়াংছা হতে ত্রিডেবা বসবাস করে প্রায় ৩০ হাজার মানুষ।  ইয়াংছা হতে বনপুর ও ত্রিডেবা যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। একদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে নেই বিদ্যুৎ ও নেটওয়ার্ক। অন্যদিকে এলাকাগুলো হচ্ছে পাহাড়ি। তারমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনাহারে থাকবে প্রায় ৩০ হাজার মানুষ।

এবিষয়ে ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুসিং মার্মা ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মংমেগ্য মার্মা বলেন, আমাদের বনপুর ও ত্রিডেবা এলাকাগুলো হচ্ছে অত্যান্ত দূর্গম পাহাড়ি এলাকা। এখানে একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ।  নেই নেটওয়ার্ক।  গত কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে।  পাহাড় ধ্বসের সম্ভাবনা বেশি। আমাদের একমাত্র যাতায়াতের রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। নেটওয়ার্ক বিহীন এলাকায় যাতায়াতের মাধ্যমটিও বন্ধ হয়ে গেলে আমাদের জনগণ অনাহারে থাকবে।  আমরা সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি।

খোঁজ নিয়ে জানা যায়, রাস্তাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com