• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
পরে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার একজন কর্মকর্তা বাদী হয়ে হাট ইজারাদার ফরিদুল হক শাহীনের নামে মামলা করেন। আজ রোববার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। এসময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে উপস্থিত স্থানীয় জনগণ তাঁদের অভিযোগ করে। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে অভিযোগের সত‍্যতা পায়।
হাট ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি পরিমাণ অর্থ আদায় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত হাসিলের বেশি পরিমান চাঁদা আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে প্রথমে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন ভূমি কার্যালয়ের একজন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাঁকে কুড়িগ্রামে আদালতে সোপর্দ করা হবে।

আসাদুজ্জামান, প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com