• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

জমে উঠেছে নীলফামারীর ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে নীলফামারীর হাট-বাজারগুলো। জেলার অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী গোড়গ্রামের ভবানীগঞ্জ হাট এখন সরগরম কোরবানির পশু ও নানাবিধ পণ্যের কেনাবেচায়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের জেলা থেকেও ক্রেতা-বিক্রেতারা আসছেন এ হাটে। পরম যতেœ লালনপালন করা গরু, ছাগলসহ অন্যান্য কোরবানির পশুতে ভরে উঠেছে হাট প্রাঙ্গণ। ভিড় জমেছে ক্রেতা ও দর্শনার্থীদের। এরই সঙ্গে হাটে চলছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের বেচাকেনাও।
সরেজমিনে দেখা গেছে, সরকার নির্ধারিত টোল হার অনুসারে গরু প্রতি ৫০০ টাকা, ছাগল ১৬০ টাকা, হাঁস-মুরগি ১০ টাকা এবং পেঁয়াজ-আদা-রসুন মনপ্রতি ১০ টাকা হারে আদায় করা হচ্ছে। পুরো হাটজুড়ে টোল আদায়ের বিষয়ে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। নির্ধারিত মূল্য ব্যতীত অতিরিক্ত টাকা না দিতে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তে স্থাপন করা হয়েছে বুথ ও মেশিন এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য মোতায়েন রয়েছেন সংশি¬ষ্ট কর্মকর্তারা।
হাঁটে আসা বিক্রেতা কবিনুর রহমান জানান, “গত কয়েক বছরের তুলনায় এবার হাটের পরিবেশ ভালো। ব্যবস্থাপনাও উন্নত।” কাঁচামাল ব্যবসায়ী মোখছেদ আলী বলেন, “তহশীলদার নিয়মিত হাটে ঘুরে দেখছেন। কারও কাছ থেকে যেন অতিরিক্ত টাকা না নেওয়া হয়, তা নিশ্চিত করছেন।”
গরু ক্রেতা মফিজার রহমান বলেন, “আগে কখনও টোল-খাজনার চার্ট চোখে পড়েনি। এবার হাটে বিভিন্ন জায়গায় চার্ট টাঙানো রয়েছে। এতে সব পণ্যের নির্ধারিত টোল স্পষ্টভাবে উলে¬খ রয়েছে, যা আমাদের জন্য সুবিধাজনক।”
গোড়গ্রাম ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা এ এম কাউসার ঈ হুদা বলেন, “হাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ চলছে। কেউ যেন অতিরিক্ত টোল আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ফলে ক্রেতা-বিক্রেতারা শান্তিপূর্ণ পরিবেশে ক্রয়-বিক্রয় করতে পারছেন।”
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টোল নেওয়া যাবে না, এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যত্যয় হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জাল নোট শনাক্তকারী যন্ত্রসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে হাটগুলোর আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com