• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ময়মনসিংহে তামাকের ভয়াবহ কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::- বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে বুধবার (৪ জুন) একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অন্যচিত্র ফাউন্ডেশন। “তামাক নয়, বাঁচুক প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তামাকজাত দ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। তিনি বলেন, “তামাক ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। তরুণদের মধ্য থেকে তামাক দূর করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ফোরাম ময়মনসিংহের আহবায়ক মামুন মিয়া এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার। তারা বলেন, “তামাক একটি বৈধ বিষ। এটি কেবল ব্যবহারকারীর নয়, আশেপাশের মানুষের জীবনকেও বিপন্ন করে তোলে। তরুণ সমাজকে এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা শেষে তরুণ-তরুণীদের মধ্যে তামাক ও মাদকের কুফল নিয়ে খোলামেলা মতবিনিময় হয় এবং তামাকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে ব্যাপক সচেতনতা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তামাকমুক্ত ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। ডব্লিউবিবি ট্রাস্ট বাংলাদেশ এর সহায়তায় দিবসটি পালন করে অন্যচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com