• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, এ্যাম্পল, টাপেন্টাডলসহ প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোর রাতে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন,ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৮৫/৭ এস এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে ওতপেতে অবস্থান নেয়। এসময় ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে। পরে মাদক গুলো ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এসময় ফেলে যাওয়া বস্তা থেকে ৮ হাজার পিচ ট্যাপেন্টাডল, ৯শ ৮০ পিচ এ্যাম্পল ও ৬৫ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৭শ ৬০ টাকা। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com