• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঝিকরগাছায় মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাতে সৃষ্টির সেবা ফাউন্ডেশনের নামমাত্র মূল্যে শাড়ি-লুঙ্গি বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

তৌহিদুজ্জামান, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৫এপ্রিল) বিকাল ৫টায় “সৃষ্টির সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে নামমাত্র মুল্যে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা এস, কে ক্লিনিক এর পরিচালক ও সৃষ্টির সেবা ফাউন্ডেশন এর সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভাপতি তার বক্তব্যে বলেন, সমাজের কিছু মানুষ তার সমস্যার কথা কাউকে বলতে পারেনা। সৃষ্টির সেবা ফাউন্ডেশন সেই সব মানুষের পাশে দাঁড়াতে চায়। নামমাত্র মুল্যে স্বাস্থ্য সেবা পেতে অসহায় মানুষকে তার প্রতিষ্ঠানে যেতে বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক, পানিসারা গ্রামের কৃতি সন্তান মীর ফারুখ আহম্মদ। তিনি তার বক্তব্যে সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, কুলিয়া সিদ্দকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লাল্টু, নারাঙ্গালি গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, কবীর আহমেদ, শাহাবুদ্দিন হোসেন, মাস্টার আব্দুল কাদের, আবুল হাসান সহ আরও অনেকে। সার্বিক সহযোগিতা করেন কুলিয়া গ্রামের কৃতি সন্তান, সাদা মনের মানুষ সায়েদ আলী। অনুষ্ঠানে ৫৫ জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com