• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

দিনাজপুরে কোরবানির মাংসের হাট বিক্রেতা গরিব ক্রেতা মধ্যবিত্ত

বার্তা সম্পাদক / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শহরের বিভিন্ন মোড়ে বসেছে কোরবানির মাংস বিক্রির অস্থায়ী হাট। মূলত দরিদ্র ও নিম্নআয়ের মানুষরা বাসাবাড়ি থেকে পাওয়া মাংস সংগ্রহ করে বিক্রির জন্য এসব জায়গায় বসেছেন। আর এই মাংসের ক্রেতা হিসেবে দেখা গেছে সেই সব মধ্যবিত্ত পরিবারকে, যারা এবার কোরবানি দিতে পারেননি।
৯.৫ কেজি মাংস সংগ্রহ করেন। তার মধ্যে ৮ কেজি বিক্রি করে ৬ হাজার টাকা আয় করেন এবং ১.৫ কেজি মাংস রেখে দেন নিজের পরিবারের জন্য।
আরেক বিক্রেতা আরমান হোসেন জানান, ঈদগাহ বস্তির এক বাসিন্দার কোরবানির কাজে সহযোগিতা করে ৩ হাজার টাকা এবং ৫ কেজি মাংস পেয়েছিলেন। সেখান থেকে ৩ কেজি বিক্রি করে কিছু বাড়তি উপার্জন হয়েছে তার।
মহারাজার মোড়ে বসেছিলেন আলিমন বেওয়া, একজন বয়স্ক নারী যিনি সাধারণত ভিক্ষা করে চলেন। এবার পাওয়া মাংস বিক্রি করে তিনি ৩ হাজার টাকা আয় করেছেন।
ক্রেতাদের একজন, ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “বাজারে বড় গরুর মাংস কিনতে পারি না, কিন্তু কোরবানির সময়ের মাংস একটু ভালো হয়, তাই এই সুযোগে কিনে নিচ্ছি।”
এদিকে প্রতারণা এড়াতে স্টেশনে ডিজিটাল পাল্লা নিয়ে বসেছেন যুবক কুদরত আলী। তিনি জানান, “যারা মাংস বিক্রি করছেন, তারা অনেক সময় ওজন না মেপেই দাম বলেন। আমি মাপতে বসেছি, ১০ টাকা ফি নেই প্রতিবার। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ হাজার টাকা আয় হয়েছে।”
এসব ক্ষুদ্র উদ্যোগ যেন শহরের নিম্নআয়ের মানুষের জন্য এনে দিয়েছে বাড়তি আয়, আর ক্রেতাদের জন্য কিছুটা সাশ্রয়ী দামে ভালো মানের মাংস কেনার সুযোগ। ঈদের আনন্দ তাই ভাগাভাগি হয়ে ছড়িয়ে পড়েছে শহরের অলিতে-গলিতে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com