• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

নান্দাইলে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু

বার্তা সম্পাদক / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের নান্দাইলে বাজারে নেওয়ার পথে একটি গরুবোঝাই গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬টি গরু মারা যায়।তবে স্থানীয়দের সহযোগিতায় ২টি গরু উদ্ধার করা হয়েছে। রবিবার( ৮ই জুন) দুপুরে একটি নসিমন গাড়ি গরু বোঝাই করে বাজারে যাচ্ছিল গাংগাইল বাজার সংলগ্ন বিপরীত দিক থেকে আসা দোহা পরিবহন ঢাকা- ব -১৫ -৮৬৩৪ নামক একটি বাসের ধাক্কায় উল্টে পুকুরে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পেচুন্দুর গ্রাম থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়ি নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাওয়ার পথে দোহা পরিবহন নামে একটি দূরপাল্লার বাস গরুবোঝাই গাড়িকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।এ বিষয়ে গরু ব্যবসায়ি ফাইজুল ইসলাম জানান, আমরা ৬জন ব্যাপারি ৮টি গরু নিয়ে কেন্দুয়া উপজেলা পেচুন্দুর গ্রামথেকে নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাচ্ছিলাম গাংগাইল বাজার সংলগ্ন পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আমাদের গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। এতে করে ৬টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ২টি গরু স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫লক্ষ টাকা হবে। এছাড়াও আমাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন সহ আরো লক্ষাধিক টাকা হরিছে। ঘটনায় আমাদের তিনজন ব্যাপারি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। আরেক ব্যাপারি কাজল বলেন এ গরু গুলোই ছিল আমাদের ব্যবসার মূলধন। এখন আমরা কিভাবে চলব।ক্ষতিগ্রস্ত আরেক ব্যাপারি লিটন বলেন,গরুগুলো লোকসানের জন্যে ঈদের আগে বিক্রি করতে পারিনি লাভের আশায় আজ এই পরিস্থিতি। এখন আমরা কিভাবে চলব।এ বিষয়ে ঘাতক বাসটি আটক রয়েছে এবং নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com