• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোল্লাহাটে মানহীন ও অবৈধ সার–কীটনাশকের ছড়াছড়ি: মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিপন্ন সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ তারাবি নামাজ চলাকালে পরকীয়ার অভিযোগে যুবক আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র লাশ উদ্ধার। শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু বগুড়ায় যাত্রীবাহী বাসে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শাজাহানপুরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান। প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে তারেক রহমানের উপহার ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীম

ঘরের পাশে গাছে ঝুলছিলো বৃদ্ধের মরদেহ,মৃত্যু ঘিরে রহস্য

বার্তা সম্পাদক / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

মামুন রণবীর, নেত্রকোণা

একসঙ্গে রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ ঘুম ভাঙলে স্ত্রী দেখতে পান স্বামী পাশে নেই। ঘর থেকে বের হয়ে খুঁজতে গিয়ে স্ত্রী দেখতে পান স্বামীর নিথর দেহ ঘরের পাশের চালতা গাছে ঝুলছে।

নেত্রকোণার দুর্গাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রাম থেকে আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ মে) রাতে বাড়ির উত্তর পাশের চালতা গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,দেখা দিয়েছে রহস্য।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনকার মতো রাতের খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) এর ঘুম ভেঙ্গে তিনি দেখেন তার স্বামী তার পাশে নেই। পরে ঘর থেকে বের হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখতে পান বাড়ির উত্তর পাশের চালতা গাছে নিথর দেহ ঝুলছে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, আবু তাহের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com