• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

ঐতিহ্যবাহি ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান স্যারের বিদায় সংবর্ধনা সম্পন্ন

বার্তা সম্পাদক / ৩৯৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

মোঃ মাকসুদুর রহমান

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান বাবুল স্যারকে গভীরভাবে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা দিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
৮জুন (রবিবার), স্কুল প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলেন প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান (বিএসসি), সিনিয়র শিক্ষক জনাব আসাদুজ্জামান (বিএসসি) স্যার সহ ১৯৯৩ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
উক্ত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বক্তব্যে শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে বলেন, শিক্ষা জীবনে স্যারদের আদর, ভালোবাসা এবং শাসনের মাধ্যমেই আজ আমরা জীবনে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আজ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের নিয়োজিত করতে সক্ষম হয়েছি। আর এর জন্য আমরা চেষ্টা করলেও এর পুরো অবদান আমাদের শিক্ষকদের। তাদের সু-শিক্ষা আমাদের পথকে করেছে সহজ ও সুন্দর। আর সেই স্যারদের মধ্য থেকে প্রিয় শিক্ষকের আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে।
স্যারের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
অনুষ্ঠানে বিদায় বেলায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জনাব মনিরুজ্জামান বাবুল স্যার। তিনি তার বিদায় বেলায় শিক্ষার্থীদের এই আয়োজন দেখে সুখে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায় বেলায় আমার সন্তানেরা (শিক্ষার্থীরা) যে আয়োজন করেছে এইটা আমার কাছে সবচেয়ে দামি একটা উপহার। আজকে আমি স্বার্থক। শিক্ষার্থিদের উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ৩৭ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষাদানের সময় তোমাদের ভালোবাসার পাশাপাশি অনেক শাসনও করেছি, সেটা কেবলমাত্র তোমাদের কল্যাণের জন্যই। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। বক্তৃতা দেওয়ার সময় স্যার অঝড় ধারায় কান্না করতে করতে সকলের জীবনের মঙ্গল কামনা করেন।
পরিশেষে, অনুষ্ঠান সমাপ্তির পর স্যারকে গাড়ি বহরের মাধ্যমে বাড়ীতে পৌছে দেন এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম সবুজ, মোঃ আকরাম হোসেন, হারুন টি আই মাসুদ ও এশিয়ান টেলিভিশনের ইসলামপুর উত্তর এর প্রতিনিধি এবি এম রব্বানী বাপ্পী

এসময় তারা বলেন স্যারের অবসর সময় গুলো কাটুক আনন্দঘন মুহুর্তে এবং এ-ই মহান শ্রদ্ধেও জাতি গড়ার কারিগরের দীর্ঘ হায়াৎ কামনা করে বিদায় সংবর্দনা অনুষ্ঠান শেষ করেন


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com