• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

যুবককে অপহরণ, ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি পুলিশী উদ্ধার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ইতি খানম, নরসিংদী:

নরসিংদীর রায়পুরার আবু রায়হান(২৪) নামে এক যুবককের অপহরণ কারী করা মুক্তিপণ দাবি মানহানিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এ ঘটনায় জরিতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবক।

আজ (১০ জুন) দুপুর ৩টায় রায়পুরা প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে আবু রায়হান বলেন, গত ৫ জুন ২০২৫ তারিখে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভৈরব স্টেশনে নামার পর দুপুর আনুমানিক সাড়ে ১২টায় পূর্বপরিচিত এক নারীর সঙ্গে হাঁটার সময় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরে তার মানহানিকর ভিডিও ধারণ করে।

তিনি জানান, অপহরণকারীরা ভয়ভীতি দেখিয়ে রায়পুরার পিরিজকান্দী এলাকায় একটি ক্ষেতে আটকিয়ে রাখে এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ ৭ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। এ সময় তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এছাড়া মুক্তিপণের জন্য তার অভিভাবকদেরও ফোনে হুমকি দেয়া হয়। পরে স্বজনদের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশী সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আবু রায়হান আরও জানান, চিকিৎসা শেষে ৯ জুন ভুক্তভোগী রায়পুরা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানান।

আবু রায়হান (২৩) রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ (হুগলা কান্দি) গ্রামের আব্দুল হামিদের ছেলে।

অভিযুক্তরা হলেন উপজেলার পিরিজকান্দী গ্রামের নিশান মিয়া (২৪) ওরফে রিয়াদ গং এবং প্রবাসী পলাশের স্রী সনিয়া বেগম (২৪) অজ্ঞাত নামা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com