• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

মেঘাই যমুনা নদীতে একাদশ শ্রেণির ছাত্র নিখোঁজ, ডুবুরী  দল উদ্ধার অভিযানে নিযুক্ত

dailydhakamail / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে (হাট পয়েন্ট) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম মোঃ মিরাজুল হক তমাল (১৮)। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামে। পিতা মোঃ হারুন অর রশিদ, মাতা মোছাঃ মাকসুদা খাতুন লাকী।

ঘটনাটি ঘটে বুধবার ( ১১জুন) দুপুর ২টার দিকে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজুল তার তিন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে কাজিপুর থানার মেঘাই যমুনা নদীর হাট পয়েন্টে নদীতে নামে। অন্য তিন বন্ধু নিরাপদে পানি থেকে উঠে এলেও তমাল আর উঠে আসেনি। ধারণা করা হচ্ছে, প্রবল স্রোতের কারণে সে পানির নিচে তলিয়ে গেছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “ছেলেটা বেশ স্বাভাবিকভাবেই বন্ধুদের সঙ্গে নদীতে নামে। একটু পরেই ওরা চিৎকার শুরু করে। আমরা দৌড়ে আসি, কিন্তু তখন আর তাকে দেখা যায়নি।”

তমালের এক বন্ধু জানায়, “আমরা সবাই মিলে নদীতে নামি। হঠাৎ দেখি তমাল স্রোতের টানে নিচের দিকে যাচ্ছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানাই।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) 

 মোঃ নূরে আলম বলেন, “নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com