• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

ঝিকরগাছায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৫৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫

তৌহিদুজ্জামান,ঝিকরগাছা (যশোর):
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১) নাঈম হোসেন (২০), পিতা কিবরিয়া পারভেজ, মাদ্রাসাপাড়া, বারবাকপুর, ২) মেহেদী মোড়ল (২০), পিতা মৃত অলিয়ার রহমান, বিশ্বাসপাড়া, বারবাকপুর, ৩) ওয়ালিদ (২০), পিতা এম এম সাঈদ, পূর্বপাড়া, বোধখানা, ৪) মো. মেহেদী হাসান আশিক (২২), পিতা শেখ কলিমউদ্দিন, শেখপাড়া, বারবাকপুর, ৫) মো. শাওন হোসেন (২৫), পিতা শেখ ফিরোজ হাসান, শেখপাড়া, বারবাকপুর, সকলেই ঝিকরগাছা থানাধীন যশোর জেলার স্থায়ী বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাওরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বেলাল হোসেন বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com