• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ে গরমে জনজীবন বিপর্যস্ত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৭৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫

আব্দুন নুর আজাদ,বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বুধবার (১১ জুন) সকাল থেকেই প্রচণ্ড রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুপুরে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। খোলা আকাশের নিচে মানুষ চলাফেরা করতে হিমশিম খাচ্ছে।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ফাঁকা, হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম। দুপুর ১২টার পর শহরের ব্যস্ত এলাকাগুলোতেও লোকজন কমে যায়। যারা বাইরে কাজ করছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে।

হাজীপাড়া এলাকার রিকশাচালক আজিজুল হক বলেন, “এই রোদে রিকশা চালানো খুব কষ্ট। শরীর ভিজে যাচ্ছে, মাথাও ঘুরে যায় কখনও কখনও।”

নতুনবাজার এলাকার দোকানি রফিকুল ইসলাম বলেন, “খরার মতো গরম পড়েছে। দুপুরে দোকানে কেউ আসে না। আমরাও একটু পরপর পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করি।”

এদিকে শহরের কিছু অংশে পানির সংকট থাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, এ তাপমাত্রা আরও দুই দিন স্থায়ী হতে পারে। শুক্রবারের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন কিছুটা স্বস্তি মিলবে।

ঠাকুরগাঁওয়ে চলমান গরমে জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শিশু-বৃদ্ধরা বেশি ভুগছেন। সবাইকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com