• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু !

dailydhakamail / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানার অন্তর্গত পারতেতুলিয়া গ্রামের করতোয়া নদীতে পানিতে ডুবে সাব্বির হোসেন (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 

 বুধবার (১১জুন) সকাল ১১ টার  দিকে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া দক্ষিণপাড়া গ্রামের আঃ মমিনের সন্তান।

জানা যায় যে, পবিত্র  ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  সাব্বির তার মা-বাবার সঙ্গে শ্রীকোলা গ্রামের নানা আঃ খালেকের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালবেলা সে একাই পাশের করতোয়া নদীর ব্রীজে ঘুরতে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রীজের নিচে নামার সময় পা ফসকে সে পানিতে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। নদীতে তখন স্রোত প্রবল থাকায় সে আর ভেসে উঠতে পারেনি। মাঠে কাজ করা কয়েকজন লোক শিশুটিকে পানিতে তলিয়ে যেতে দেখে সাহায্য করতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।

পরিবার ও স্থানীয় লোকজন প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করে। অবশেষে সাব্বিরের নিথর দেহ ভেসে ওঠে এবং তার মরদেহ উদ্ধার করে নিজ গ্রাম পূর্বদেলুয়া দক্ষিণপাড়ায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় এক কৃষক মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা মাঠে কাজ করছিলাম, হঠাৎ দেখি একটি বাচ্চা পানিতে হাত-পা ছুঁড়ছে। আমরা দৌড়ে গিয়ে চেষ্টা করি, কিন্তু সে তো পানির গভীরে তলিয়ে গেছে ততক্ষণে। এমন দুর্ঘটনা খুবই কষ্টদায়ক। এই এলাকায় ব্রিজের নিচে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই নেই।”

অপর এক বাসিন্দা শামীমা আক্তার বলেন, “শিশুরা তো একটু অবচেতন থাকে। আশেপাশে যদি সাইনবোর্ড, রেলিং বা সতর্কতামূলক ব্যবস্থা থাকত, তাহলে হয়তো এমন দুর্ঘটনা হতো না। কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান

 বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবার যে কষ্টে আছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সাব্বিরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর বেদনায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com