• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কাশিয়ানীতে দ্রুত গতিতে কমছে ফসলি জমি থামছে না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

বার্তা সম্পাদক / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মাহমুদ হাসান মাসুদ, বার্তা সম্পাদকঃ

কাশিয়ানীতে কৃষি জমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বেপরোয়া ভাবে উত্তোলন করা হচ্ছে মাটি ও বালু ।কোনা ভাবেই থামছে না গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ্য ড্রেজার এবং ভ্যেকু দিয়ে মাটি কাটা। দ্রুত গতিতে কমছে ফসলি জমি। প্রতিদিনই একরের পর একর ফসলি জমি অবৈধ্য ড্রেজারের পেটে চলে যাচ্ছে। নির্বাক প্রশাসন!

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই উপজেলা এলাকায় অন্তত অর্ধশত স্পর্টে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। দেখে মনে হয় তারা প্রতিযোগিতায় নেমেছে।

এ ছাড়া দিনের পর দিন ভ্যেকু দিয়ে দুই থেকে তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে অসাধু মাটি ব্যাবসায়ীরা।

অন্যদিকে, উপজেলার প্রায় সকল রাস্তায় উন্নয়নে (পাকাকরন) কাজে সরকারি বরাদ্ধ ঠিকঠাক থাকলেও পাকা করণ কাজে রাস্তার ভেতরে গর্ত করে উপজেলা প্রকৌশল বিভাগের চোখের সামনেই তাদের সহযোগিতায় সরকারি খালের অথবা ফসলী জমি থেকে বালু উত্তলান করে রাস্তা ভরাট করছে সংশ্লিষ্ট ঠিকাদাররা। এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তা না করেই চলে যাওয়ার হুমকি দেয় ওই সব ঠিকদার বা ঠিকাদারী প্রতিষ্ঠান।

এসব কারণে দ্রুত হ্রাস পাচ্ছে গতিতে ফসলি জমি। অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে বিরুপ প্রভাব। ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রামীন সড়ক, ব্রিজ-কালভার্ট ও বসতভিটা।

স্থানীয় প্রশাসন মাঝে-মধ্যে অভিযান পরিচালনা করে জরিমানা করলেও কোনভাবেই বন্ধ হচ্ছে না ড্রেজার দিয়ে বালু উত্তোলন। উপজেলা প্রশাশনের কর্তাব্যক্তিরা মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে অদৃশ্য খবরে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। যে কারণে এলাকাবাসী ধরনা করে এসব বালু উত্তোলনের কাজের সাথে জড়িত রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় নাম মাত্র গণমাধ্যম কর্মীরা এবং প্রভাবশালীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সিংগা ইউনিয়নের রাম বাজার,রাজপাট ইউনিয়নের শিল্টা, ধোবাপাড়া, হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় বাজার এলাকা, ওড়াকান্দী ইউনিয়নের খাগড়াবাড়িয়া, মাহমুদপুর ইউনিয়নের কুমারিয়া খালে,

ডোমরাকান্দি, পারুলিয়া, পরুলিয়া বিলে, মহেশপুর ইউনিয়নের আড়পাড়াসহ সিংগা, হাতিয়াড়া, রাহুথড়, পুইশুর, নিজামকান্দি,তালতলা, চন্দ্রদ্বীপ, শিল্টা, সীতারামপুর, বেথুড়ী, সাধুহাটিসহ বিভিন্ন এলাকার

অন্তত ৫০ টি স্পটে খাল-বিল, জলাশয়, পুকুর ও ফসলি জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ যেন এক বালু উত্তোলন ও খননের প্রতিযোগিতা চলছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না।

ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।

আইন অমান্যকারী দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অথচ এমন আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক অবাধে বালু উত্তোলন করছে অসাধু বালু ও মাটি ব্যাবসায়ীরা এবং স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ,ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করার ফলে আশপাশের ফসলি জমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত নিরীহ কৃষকরা বাঁধা দিতে গেলে উল্টো হামলা-মামলার হুমকি-ধামকির দেয় সংশ্লিষ্টরা। জমির বালু কেটে নেয়ার পর ড্রেজার ব্যবসায়ীরা পাশের জমির কৃষককে কম দামে জমি বিক্রিতে বাধ্য করছেন বলে অভিযোগ করেন অনেকেই।

প্রশাসন কতৃক সর্বোচ্চ শাস্তি না দেয়ায় এ ব্যবসা বন্ধ করছে না ড্রেজার মালিকরা এমন দাবী করেন ক্ষতিগ্রস্থরা। এ পরিস্থিতি চলতে থাকলে অচিরেই পরিবেশ বিপর্যয়ের ঘটবে বলে আশংকা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com