• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

কুয়েত প্রবাসীরা এক্সিট পারমিট ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না।

dailydhakamail / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বিলাল উদ্দিন/কুয়েত প্রতিনিধিঃ- এক্সিট পারমিট ছাড়া কুয়েতের বাইরে প্রবাসীদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়াও অনুমতিভ্র ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না তারা। নতুন এ আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ জুন) এক অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী মাসের শুরুতে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মটি শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করার জন্য জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের আগে শিগগিরই তাদের নিবন্ধিত কোম্পানি অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি অফিসিয়াল এক্সিট পারমিট নিয়ে দেশে যেতে হবে। আর এটি আল সাহেল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
কুয়েত উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পর্যায়ের সার্কুলার জারি করেছেন। এই আদেশে সমস্ত প্রবাসী কর্মীদের দেশ ত্যাগের আগে এক্সিট পারমিট নিতে বাধ্য করা হয়েছে।
কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নিয়মে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন অন্তর্ভুক্ত করার জন্য এক্সিট পারমিট প্রয়োজন হবে। প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং সঠিকতা নিশ্চিত করতে, সম্পূর্ণ অনুমতিটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন পদ্ধতির উদ্দেশ্য হলো- প্রস্থানগুলো আইনত সম্পন্ন করা, বিভিন্ন সমস্যায় জড়িত সব পক্ষকে সুরক্ষিত করা এবং পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চলে যাওয়া লোকের সংখ্যা সীমিত করা। নিয়োগকর্তা এবং প্রবাসীকর্মী উভয়কেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com