• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

কিশোরগঞ্জে থাই ও ভিসার ভেলকিবাজিতে কোটিপতি সোহেল

dailydhakamail / ৩৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মো.সাহেব আলী, কিশোরগঞ্জ (নীলফামারী):- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা ভ্যানচালক বিসাদু ‘র ছেলে সোহেল ইসলাম থাই ও ভিসার ভেলকিবাজি দেখিয়ে প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এখন সেই কোটি টাকায় নিজ গ্রামে বানাচ্ছেন আলিশান বাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভ্যানচালকের ছেলে ভেলকিবাজি দেখিয়ে এখন কোটিপতি হয়েছেন। জানা গেছে, থাই নামক লটারি পাইয়ে দেওয়া ও কানাডার ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে ভিডিও বুস্টের মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসীদের কাছে। প্রবাসীরা না বুঝে প্রতারকদের পাতানো ফাঁদে পা দেন। প্রতারকরা সুযোগ বুঁজে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা বিষাদু অভাব অনাটনে জীবন যাপন করে আসছেন। অভাব অনাটনের কারণে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে ছুটে যাত্রীর সন্ধানে। সারাদিনে ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে হলেও চালিয়ে যান তিন ছেলের লেখাপড়ার খরচ। বড় ছেলে লেখা পড়া করে চাকরি নেন৷ মধ্যম ছেলেও গার্মেন্টসে যোগ দেন। দুই ছেলের আয়ে কিছুটা স্বস্তি আসে সংসারে। ছোট ছেলে সোহেল পড়ালেখার পাশাপাশি জড়িয়ে পড়েন থাই ও ভিসা প্রতারনার জগতে। থাই ও ভিসা দেওয়ার নামে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে হয়ে যান রাতারাতি কোটিপতি। এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকার কারণে আমরা সেভাবে অভিযান দিতে পারছি না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com