• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মেলান্দহে দুস্ত মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল ( ভিজিডি) বিতরণে সুবিধা ভুগীদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

মোঃমাকসুদুর রহমান শাকিল
জামালপুর জেলা (প্রতিনিধি)
দুঃস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল (ভিজিডি) বিতরণ করতে গিয়ে সুবিধাভোগীদের কাছ থেকে ২হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মেলান্দহ উপজেলার ১নং দুরমু ঠ ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে !
মঙ্গলবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ জানিয়েছেন দুরমুঠবাসী।
জানা যায়, দুইবছর মেয়াদি ভিজিডি কার্ডধারী সুবিধাভোগীদের সময়সীমা গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। কিন্তু, অন্তরবর্তী সরকারের এসে আর নতুন কোনো তালিকা না করায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ থাকে। পরবর্তীতে সরকার কার্ডের মেয়াদ বৃদ্ধি করায় পূর্বের কার্ডধারীরা এক সাথে ৫ মাসের ১শ ৫০কেজি চাল পাচ্ছেন। এই চাল বিতরণ করতে গিয়ে দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছ থেকে ২হাজার করে টাকা হাতিয়ে নেয়। এই খবর ছড়িয়ে পড়লে দুরমুঠ ইউনিয়নের সচেতন নাগরিকরা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানান।
কর্মকর্তা এস এম আলমগীর হোসেন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহীর নির্দেশক্রমে দুরমুঠ ইউনিয়ন পরিষদে প্রতিনিধি পাঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রেরিত প্রতিনিধি আব্দুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিজিডির তালিকাসূত্রে সুবিধাভোগীদের সাথে কথা বলে চাল বিতরণের সময় টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত হন। এদিকে দুরমুঠ ইউনিয়নের বেশকয়েকটি ওয়ার্ডের সুবিধাভোগীদের সাথে কথা বলে টাকা নেওয়ার সত্যতা মিলেছে। এব্যাপারে বুধবার, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জান্নাতুন নাহার, ফোনে বলেন, আমরা ভিজিডির কার্ডধারীদের কাছে থেকে দুরমুঠ ইউনিয়ন পরিষদের মেম্বাররা টাকা নিয়েছেন বলে অভিযোগ এবং তদন্ত স্বাপেক্ষ প্রমাণ পেয়েছি। যা আমাদের সংগ্রহে রয়েছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে ডেকে এনেছি এবং তাকে কার্ডধারীদের কাছ থেকে নেওয়া সকল টাকা ফেরৎ বলেছি। এবং ৩ কার্যদিবসের মধ্যে তারা আর ভবিষ্যতে এমন কাজ কোনোদিন করবে না মর্মে মুচলেকা দিতে বলেছি।অপরদিকে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতৃস্থানীয়রা জানান, পরিষদের বর্তমান চেয়ারম্যান মেম্বাররা শুধু ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে টাকা নেয়নি, চলমান টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পেও নয়ছয় করেছে। তারা মাটির রাস্তায় বালু ফেলে, কোথাও কোথাও না ফেলেও অর্থআত্মসাৎ করেছে। এব্যাপারে দুরমুঠ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মোঃ বিলাশ সরকারের মতামত জানতে তার পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইলফোনে মতামত জানার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com